1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:১৭ pm

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানকালে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি শার্প ব্লেড ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া, ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ ও এক লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে নগদ ২ হাজার ৭০০ টাকাও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ