1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মডেল থানার ওসি আবুল খায়ের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:২২ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ কর্মদক্ষতা,দায়িত্বশীলতা ও জেলা সদর উপজেলা নেত্রকোনার আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ নেত্রকোনা জেলায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের।
সাফল্যের স্বীকৃতি স্বরূপ ওসি আবুল খায়ের এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। গত সেপ্টেম্বর মাসে নেত্রকোনা সদর মডেল থানার সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলার ১০টি থানা এবং তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ওসি আবুল খায়েরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল ) স্বজল কুমার সরকার,সিনিয়র সহকারি পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল)গোলাম মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চলতি বছরের ১২ জুলাই নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন আবুল খায়ের। যোগদানের পর থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা রক্ষা,হত্যার মোটিব উদঘাটন,মাদকবিরোধী অভিযান পরিচালনা,চোরাচালান প্রতিরোধে সাহসী পদক্ষেপ,গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
পুলিশ সুপার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,গত সেপ্টেম্বর মাসের কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি আবুল খায়ের বলেন,‘এই অর্জন শুধু আমার একার নয়,এটি নেত্রকোনা মডেল থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার পেয়েছি।’আবুল খায়ের ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতেও জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলে জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ