1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বিপণন কোম্পানির গাফিলতির কারণে তেলের সংকট হয়েছিল : মন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬ ৭:০২ pm

তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২ মে) বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত তিন মাসে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে; আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

জ্বালানি সংকটের পেছনে কৃত্রিম কারণ ছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে গাড়ির এই লাইনও থাকত না। এখন তো আর লাইন নেই।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, পৃথিবী অনেক এগিয়ে গেছে। যে ধরনের প্রশিক্ষণ কাজে লাগবে, সেই ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার। আমরা যখন যুদ্ধে গিয়েছিলাম, একটি স্বপ্ন নিয়ে গিয়েছিলাম; কিন্তু জীবদ্দশায় সেই স্বপ্ন অনেকটা ভঙ্গ হয়েছে।

তিনি আরও বলেন, আমরা পাথর তুলে বসে আছি, কিন্তু আমাদের পাথর কেউ নিচ্ছে না; স্তূপ হয়ে জমে আছে। বড়পুকুরিয়ায় বিদ্যুৎ কেন্দ্র চলছে না, কয়লা জমে আছে। এই খাতকে শক্ত হাতে পরিচালনা করা দরকার এবং নিয়মিত গবেষণার মাধ্যমে এগিয়ে নিতে হবে। গবেষকদের আকৃষ্ট করা, ব্রেইন ড্রেন রোধ করা এবং ভূতাত্ত্বিক ও খনিজ উত্তোলন খাতে বিশেষ পরিকল্পনা নেওয়া জরুরি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ