1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় বিভাগীয় কমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন, দিলেন সম্প্রীতির বার্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ ধর্ম যার যার, উৎসব সবার- আবহমান বাংলার এই শাশ্বত ঐতিহ্যকে আবারও সামনে নিয়ে এলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

নেত্রকোনার রামকৃষ্ণ মিশন,বড় কালিবাড়ী,সা্তপাই একতা সংঘসহ বেশ কয়েকটি দূর্গাপূজা মন্দির পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি বলেন,হিন্দু-মুসলমান এই দেশে যারা বসবাস করে আমরা এক অপরের ভাই।আমাদের মাঝে কোন পার্থক্য নাই।সম্প্রীতি ও সৌর্হাদ্য বজায় রেখে আমাদের প্রত্যেকের ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাচ্ছি।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাম্প্রদায়িক সম্পীতির জেলা নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এ সময় তিনি হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য বার্তা দেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার চিত্র উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সোমবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর এলাকার উৎসবমুখর মণ্ডপগুলোতে পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস,উপজেলান নির্বাহী কর্মকর্তা মনিজা আক্তার,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল ,সদস্য সচিব শ্যামল ভৌমিক,যুগ্ম আহবায়ক মানিক তালুকদারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা পরিদর্শনে অংশ নেন।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অত্যন্ত সাবলীল ও আন্তরিক ভঙ্গিতে কথা বলেন বিভাগীয় কমিশনার।

পরিদর্শনকালে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রার্থনা হলেও, এর ব্যাপকতার কারণে এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।” তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই দেশে হিন্দু ও মুসলমান একে অপরের ভাই, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার মধ্য দিয়েই যুগ যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ময়মনসিংহ বিভাগের সর্বত্র অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আগামীকাল নবমী এবং এরপর যথাসময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।”

পূজারি ও ভক্তদের প্রতি সুশৃঙ্খলভাবে উৎসব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোহিতরা যেন তাদের পূজা অর্চনার কাজ সুন্দরভাবে পরিচালনা করেন। দর্শনার্থীদের প্রতি তার পরামর্শ ছিল, তারা যেন সুশৃঙ্খলভাবে মণ্ডপে আসেন, অর্ঘ্য প্রদান, অঞ্জলি বা প্রণাম সেরে আবার সুন্দরভাবে ফিরে যান, যাতে কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সাধারণ মানুষ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসব সুন্দর পরিণতি পাবে বলে তিনি বিশ্বাস করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ