ত্যাগের নিশান উড়াও সবে ধ্বংস করো নিঁদ, অন্তর জুড়ে পশুর আখলাক ক্যামনে হবে ঈদ? ঈদের দিনে ফিরনি পায়েস মজা করে খাও, হালাল রুজি কোথায় পেলে? একটু বলে যাও? মনের পশু আস্ত রেখে দেখাও তুমি পীর, নরক রাজ্যে থাকবে তুমি দেখবে আসল নীড়।