1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ব্যয় ধরা হয় ৬৪০ কোটি টাকা

সাত বছরেও আলোর মুখ দেখেনি গাড়ি পারাপারের আন্ডারপাস প্রকল্প

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ৭:২৭ pm

করোনা মহামারীর কারণে দীর্ঘদিন লকডাউনের পর রাজধানী ঢাকায় ফিরে এসেছে সেই নিত্যদিনের তীব্র যানজট। আর এ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে ঢাকার যানজট নিরসনে ঢাকা মেট্রপলিটন পুলিশের পাশাপাশি কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। নেয়া হচ্ছে একের পর এক প্রকল্প। তারপরেও যানজট দূর হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, যানজট দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক প্রকল্প গ্রহণ করেছে। এরমধ্যে ২০১৪ সালে নগরীর দশটি পয়েন্টে গাড়ি পারাপারের জন্য মাটির নিচ দিয়ে (ভেহিকুলার) আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নিয়েছিল দক্ষিণ সিটি। কিন্তু নানা জটিলতায় গত সাত বছরেও এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, রাজধানীতে সড়কের একপাশ দিয়ে আরেক পাশে যানবাহন যাওয়ার সময় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে এ সমস্যা নিরসনে গাড়ি পারাপারের জন্য আন্ডারপাস নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

জানা গেছে, প্রকল্পের আওতায় এ দশটির বাহিরেও পর্যায়ক্রমে আরো একাধিক পয়েন্টে এ আন্ডারপাস স্থাপন করার কথা ছিল। এ আন্ডারপাস থেকেও ছোট আকৃতির একটি ফ্লাইওভারের উপকারিতা পাওয়ারও কথা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন হলে যানজট অনেকটাই কমে আসবে বলে জানিয়েছিল ডিএসসিসি। কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় যানজন কমছে না। তবে উত্তর সিটি একটি প্রকল্প গ্রহণ করে এরই মধ্যে ১১ পয়েন্টে ইউলুপ স্থাপন করে অনেকটাই যানজট কমিয়েছে। যার ফলে উত্তর ঢাকার থেকে দক্ষিণ ঢাকায় যানজট একটু বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, প্রকল্পটির মূল লক্ষ রয়েছে যানজট প্রবণ রাস্তার সংযোগস্থলে মাটির নিচ দিয়ে স্বল্প দূরত্বের টানেলসদৃশ আন্ডারপাসগুলো তৈরি করা। এটি বাস্তবায়ন হলে ট্রাফিক সিগন্যালের কিছুটা দূর থেকেই গাড়িগুলো টানেলের মধ্যে ঢুকে মাটির নিচ দিয়ে সিগন্যাল পয়েন্ট অতিক্রম করতে পারবে। এতে ওইসব পয়েন্টে গাড়িগুলোকে দীর্ঘ সময় সিগন্যালে থাকতে হবে না। নগরবাসীরও সময়ের অনেক সাশ্রয়ী হবে।

ডিএসসিসির ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (ডিইউটিপি) থেকে স্বল্পব্যয়ী এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। একেকটি আন্ডারপাস তৈরিতে ব্যয় হওয়ার কথা ছিল প্রায় ৬৫ কোটি টাকা, ১০টি আন্ডারপাস তৈরিতে ব্যয় ধরা হয়েছিল ৬৪০ কোটি টাকা। কাজ শুরু হলে দশ মাসের মধ্যেই সব আন্ডারপাস নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তখন জানানো হয়েছিল।

ডিএসসিসি জানায়, আপাদত ১০টি পয়েন্টে এ আন্ডারপাস নির্মাণের জন্য বাছাই করা হয়েছে। এরমধ্যে রাসেল স্কোয়ার, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, ধানমণ্ডি ২৭ নম্বর, ৭ নম্বর, ২ নম্বর, ফকিরাপুল ও রাজারবাগ-শাহজাহানপুরের ইন্টারসেকশনে গাড়িপারাপারের আন্ডারপাস নির্মাণ করার কথা ছিল। এ ছাড়া, মিরপুর রোডের টিচার্স ট্রেনিং কলেজ ও ধানমণ্ডি ২৭ নম্বরের মানিক মিয়া এভিনিউ ইন্টারসেকশনে হবে ইউটার্ন ভেহিকুলার আন্ডারপাস নির্মাণের কথা রয়েছে। এ দুটির মাধ্যমে গাড়িগুলো মাটির নিচ দিয়ে ইউটার্ন নিতে পারবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, বাচাই করা ১০টি পয়েন্টের যে মুখে যানবাহনের চাপ বেশি থাকে, সেদিক বরাবরই আন্ডারপাস তৈরি করার কথা ছিল। ওইসব পয়েন্টে পৌঁছার কিছু আগেই গাড়িগুলো মাটির নিচে তৈরি আন্ডারপাসে ঢুকে পড়তে পারবে। সংযোগস্থল অতিক্রম করেই আবার মূল রাস্তায় উঠা যাবে। এ জন্য নতুন করে জমি অধিগ্রহণেরও প্রয়োজন পড়বে না। বিদ্যমান রাস্তার জায়গাতেই বাস্তবায়ন করা যাবে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) সঙ্গেও প্রকল্পটি সাংঘর্ষিক হবে না। যেসব পয়েন্ট দিয়ে মেট্রোরেল বা ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে, সে সব পয়েন্ট এড়িয়ে এ আন্ডারপাস তৈরি করার কথা জানানো হয়েছে। কাজেই মেট্রোরেল বা ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রেও এ আন্ডারপাস বাঁধা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী রেজাউর রহমান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ ধরনের আন্ডারপাস যানজট নিরসনে ব্যাপক কাজে লাগবে। ভারতের নয়াদিল্লিতে এই পদ্ধতি গ্রহণ করে যানজপ অনেকটা দূর করা গেছে। কিন্তু নানা জটিলতায় প্রকল্পের কাজ এখন শুরু করা যায়নি। তবে এ প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা যায় যে বিষয়ে আলোচনা চলছে। আশা করি শিগগিরই প্রকল্পের কাজ শুরু করা যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ