1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সাজেকে সড়ক অবরোধ, পর্যটন এলাকায় যান চলাচল বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬ ১১:১১ am

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে আজ সোমবার (১১ মে) দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলোর ডাকা এই অবরোধের ফলে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ভোর থেকেই ইউপিডিএফ কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সাজেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

গত ৯ মে শনিবার সকাল পৌনে ৬টার দিকে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা। সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শুকনাছড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের রেতকাবা এলাকার বাসিন্দা রঙ্গমনি চাকমার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শুকনাছড়া এলাকায় বসবাস করতেন এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য তাদের প্রতিপক্ষ আঞ্চলিক রাজনৈতিক দলকে দায়ী করে আসছে।

অবরোধের কারণে সাজেকগামী এবং সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ