1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, জেলে-নৌযান গভীর সমুদ্রে না যেতে নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ pm

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এমন আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে গভীর সমুদ্রে না যেতে জেলে ও নৌযানগুলোকে নির্দেশনা দিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ুমণ্ডলীয় এ অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

একইসঙ্গে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলে ও ট্রলার মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ