1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে বৃদ্ধের বাড়িতে হামলা ও মারধর: নগদ সাড়ে ৯ লাখ টাকা লুট, থানায় অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৮:২৬ pm

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব ইছাকুড়ি (তুরা রোড) এলাকায় এক দুঃসাহসিক ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। একদল চিহ্নিত দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৃদ্ধ আব্দুল শহীদের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় পরিবারের নারীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাতে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব ইছাকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল শহীদ (৭০)-এর বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধ আব্দুল শহীদ ও তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা ঘরের আলমারি ও বাক্স ভেঙে ব্যবসার জন্য রক্ষিত নগদ সাড়ে নয় লাখ টাকা লুট করে।

অভিযোগে আরও জানা যায়, টাকা লুটের সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা লোহার রড, দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গৃহকর্তা আব্দুল শহীদ, হযরত আলীসহ পরিবারের নারীদের গুরুতর জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল শহীদ বাদী হয়ে রৌমারী থানায় একটি নামীয় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ