
মা জননী মায়েদের প্রতি সবসময় আমার হৃদয়ের সশ্রদ্ধ সালাম,
মা দরদী মাগো তোমার জন্যইতো সন্তান হয়ে বিশ্ব ধরায় এলাম।
আমার মতো যাদের মা নেই তারা ভালোভাবেই বুঝে মায়ের কদর,
মাগো-ছোট্ট বাবুটি তোমার নামাজ পড়িত বলে করিতে কতো আদর।
তাইতো প্রতিটি মুহূর্তে বারবার তোমার কথা মনে খুব জাগে,
মহান আল্লাহর কাছে বলি-মা যেনো আমার বেহেশতে থাকে।
“রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা”সদা প্রার্থনায় বলি,
মা মাগো-আজও তোমার কথামত এখনো সৎআদর্শে পথ চলি।
তাইতো সকল মায়েদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ভালোবাসা,
মা জননী-হাসিখুশী শান্তিসুখেতে থাকুক তোমার স্বপ্নআশা।।