1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নেত্রকোনায় সাহিত্য সমাজের নতুন কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৫ pm

নেত্রকোনায় সাহিত্য সমাজ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি ও ভালোবাসার কবি খ্যাত তানভীর জাহান চোধুরীকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার কার্যালয়ে নেত্রকোনা সাহিত্য সমাজের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ননী গোপাল সরকার। সঞ্চালনা করেন সূফী কবি এনামূল হক পলাশ।

সভায় কবি অধ্যাপক আনোয়ার হাসান, কবি তৌফিকা আজাদ, কবি সাইফুন নাহার শিউলী, কবি কল্পনা ঘোষ, কবি ও লেখক সুমিত্র সুজন, কবি অধ্যাপক খন্দকার অলিউল্লাহ, কবি মোখলেসুর রহমান, সাংবাদিক ও কবি দেলোয়ার হোসেন মাসুদ, কবি নাজমা আলী, আবৃত্তি শিল্পী মৌপ্রিয়া, কবি পারভেজ কামালসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি, লেখক ও সাহিত্যানুরাগী ছাত্ররা উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিতে ‘নেত্রকোনা সাহিত্য সমাজ’র তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে এতে বীরমুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদকে সভাপতি ও কবি তানভীর জাহান চোধুরীকে সাধারণ সম্পাদক ও কনক পন্ডিতকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়েছে।

এ কমিটি সকলের সাথে পরামর্শ করে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, নেত্রকোনা সাহিত্য অঙ্গনে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে চাই। সেইসাথে সবার মতামতকপ প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। নেত্রকোনা সাহিত্য সমাজ জেলার সকল কবি সাহিত্যিকদের সংগঠন হিসেবে আরও সুদৃঢ়ভবে প্রতিষ্ঠিত করতে চাই।

উল্লেখ্য কবি তানভীর জাহান চৌধুরীর এ পর্যন্ত ৬টি কাব্যগ্রন্থ, একটি গল্পগ্রন্থ ও একটি উপন্যাস ২১শে বই মেলাসহ বিভিন্ন বই মেলায় প্রকাশিত হয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা ‘বোধ’ এর সম্পাদক তানভীর জাহান চৌধুরী। কাব্য উপন্যাসে ভালোবাসা প্রাধান্য পাওয়ায় ভালোবাসার কবি হিসেবে খ্যাতি পেয়েছেন তানভীর জাহান চৌধুরী।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ