1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:০৩ pm

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫১ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) তিনজন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি চাইনিজ কুড়াল, চারটি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, দুটি ককটেলের নিষ্ক্রিয়কৃত অংশবিশেষ, চার হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ