
নেত্রকোনা প্রতিনিধিঃ ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী নেত্রকোনার সন্তান রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীর ফাঁসির দাবীতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নেত্রকোনা সেলুন মালিক কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
নেত্রকোনা পৌর শহরের শহীদ মিনারের সামনে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের শতাধিক সেলুন মালিক কর্মচারীদের অংশগ্রহণে মানবন্ধনন চলাকালে বক্তব্য রাখেন,বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সজিব সরকার রতন,জেলা সেলুন মালিক কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি মোঃ লাল মিয়া,সাধারণ সম্পাদক অজিত ঋষি প্রমূখ। এ সময় খুনি সাদ্দামের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা।
জানাযায়,ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে ঐ সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসী সাদ্দাম হোসেন। গত (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকায় বসবাস করলেও তার বাড়ী নেত্রকোনার ঋষিপাড়ায়। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়,১৮ অক্টোবর সন্ধ্যায় পূর্ববিরোধের জেওে রবীন্দ্রের সেলুনে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানেও তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।