1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্রামবাসীর টাকায় কোটি টাকার সেতু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৩:০৭ pm

একটি সেতুর অভাব ৩টি গ্রামের মানুষের। হাজার হাজার বছরের পর বছর দুর্ভোগে তিন গ্রামের মানুষ। যাতায়াতে ভোগান্তিতে পড়েন কৃষক, শ্রমিক, নারী ও শিশু সহ শিক্ষার্থীগণ। কৃষিপণ্য পরিবহনে সমস্যায় পড়েন কৃষকরা, এতে বিভিন্ন সিজনের ফসল যেমন- মিষ্টি কুমড়া, শাকসবজি, কাঠাল,আলু,ধান,ডাব-নারিকেল, আম,জাম, শীতকালীন সবজি সহ সময়মতো বাজারে নেওয়া অসুবিধা হওয়ায় পচন ধরে এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হন। চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হয় নারী ও শিশুসহ অন্যান্য বয়স্ক রোগীদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরাই এগিয়ে এসেছেন গ্রামবাসী। চাকুরীজিবি, প্রবাসী ও স্থানীয় কৃষক, শ্রমজীবীদের সহযোগিতায় ব্রীজ নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়। নিজেদের প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন ৩৫০ ফুট দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক। ইতোমধ্যে কাজের ৪০ শতাংশ শেষ হয়েছে। সেতুটি চালু হলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার তিন আমের প্রায় আট হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আসবে পরিবর্তন।

জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পংধূলন, হরিপুর ও গল্পী গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার কারণ বন্নী নদীর কাটা খাল। নদীর এপার-ওপার হতে প্রতিদিনই নানা ভোগান্তির
মুখে পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পংধুলন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বল্লী নদীর ওপর স্টিলের সেতু নির্মাণের উদ্যোগ নেন গ্রামবাসী। তাদের উদ্যোগে প্রায় ৩৫০ ফুট দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি দুই পাশে তৈরি করা হচ্ছে সংযোগ সড়ক। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা প্লাস। সরকারি বরাদ্দ ছাড়াই চাকুরীজীবি, প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা এবং চাঁদার টাকায় এগিয়ে চলছে নির্মাণকাজ।

সেতু নির্মাণের যুব উদ্যোক্তারা হলেন-হিমেল, তরিকুল,জরিকুল,খেলন,,রকি, রাকিব,বায়জিদ, জাহাঙ্গীর, রাজন, রাজন শাহ, পিপুল শাহ,শাহীনুর,শাহিন মিয়া, সবুজ মিয়া, এমদাদ তালুকদার, মিজান ভূইয়া, সজিব, রফিক, জহিরুল, পলাশ,মালোয়ার,সোহেল, নাসির, সারোয়ার, সানোয়ার, কাজি আলম, রানা,কাওছার, শফিক, রবিকুল,সাইদুল, হারুন,তালিম, জাকারুল,শাইরুল,খায়রুল, জামরুল,সাগর, ফরিদ,মোলায়েম, রাসেল,রোমন,ফুরকান,সবির,শফিকুল, আলীসহ আরো অনেক যুবক। একজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে যুব উদ্যোক্তা আশরাফ বলেন-গ্রামের সকল পেশার মানুষ ব্রীজের অভাবটা টের পায়। আমার মা স্ট্রোক করার পর সময় মতো হাসপাতালে নিতে পারে নাই, আজ মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন, প্রসূতি মহিলাদের হাসপাতালে নিতে অসুবিধা হয়, বাজার কেনাকাটা করে নিয়ে যাওয়া অসুবিধা হয়, কৃষি পন্য শহরে নিয়ে যাওয়া অসুবিধা হয়, বিলের মাছ শহরে নিতে অসুবিধা হয়। আসলে আধুনিক যুগ হলেও আমরা প্রাচীন যুগে পড়ে আছি। গ্রামের কিছু জমানো টাকা ও চাঁদা উত্তোলন করে ব্রীজের কাজ সকলে মিলে শুরু করি।

পংধুলন গ্রামের যুবক বায়েজিদ বলেন, ‘সেতু ও সংযোগ সড়ক নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হতে পারে। ইতোমধ্যে কাজের ৪০ থেকে ৪৫ শতাংশ শেষ হয়েছে। পুরো অর্থের জোগান দিচ্ছেন গ্রামবাসীরাই। সেতুটি নির্মিত হলে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে বিশেষ সুবিধা হবে।’
নাছির হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘এই নদী পার হয়ে স্কুলে যেতে হয়। নদী পারাপারে আমাদের অনেক সমস্যা হয়। নৌকার জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় স্কুলে পৌঁছতেও দেরি হয়ে যায়। সেতুটি হলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে।’
কৃষক আকবর আলী বলেন, ‘সেতুটি হলে সহজেই কৃষিপণ্য আমরা বাজারে নিয়ে যেতে পারব। এতে আমাদের সময় ও পরিবহন খরচ দুটোই কমবে। তাই আমরা গ্রামবাসী নিজেদের উদ্যোগে সেতু বানাইতেছি।’

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘রায়টুটিতে গ্রামবাসীর অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি দেখতে গত (রবিবার) গিয়েছিলেন। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনার কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে উপজেলা পরিষদের এডিবি বরাদ্দ থেকে সেতুটির জন্য কিছু অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।’ গ্রামবাসীর আকুল আবেদন সরকারের সহযোগিতা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ