1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

কেন পিছু হটছেন রওশন, নেপথ্যে কী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ৬:৫৩ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: রাজনীতিতে জাতীয় পার্টি সব সময়ই নেতিবাচক আলোচনার শীর্ষে ছিল। এখনও আছে। গত কয়েক মাস ধরে দলটিতে চলছে দেবর-ভাবির লড়াই। নিজের অবস্থান পাকাপোক্ত ও শক্তিশালী করতে চলা এই লড়াই এখন গোপনে নয়, সব কিছুই চলছে অনেকটা প্রকাশ্যে। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ঘোষণা না করলে পার্টির এমপিরা সংসদে যাবে না বলে একটি বিবৃতি দেয় দলটি। সংসদের স্পিকারকে উদ্দেশ্যে করে দেওয়া ওই বিবৃতির পরই থামকে যায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। পাল্টাপাল্টি অবস্থান থেকে পিছু হটেন তিনি। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে রওশন এরশাদ তার অনুসারীদের নিয়ে আগামী ২৬ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। সে মতে কাজও অনেকটা এগিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত রওশন তার কাউন্সিল স্থগিত ঘোষণা করেন। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা আলোচনা ও বিচার বিশ্লেষণ চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে রওশন এরশাদ পিছু হটেছেন। যার প্রমাণ, তিনি আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল আয়োজন থেকে সরে এসেছেন। বিরোধী দলীয় নেতার পদ রক্ষায় রওশন এরশাদ রোববার রাত থেকে দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় আলাপ-আলোচনা করছেন বলে জানা গেছে। এদিকে গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করা না হলে জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবে না বলে দলটির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি তারা বাস্তবায়ন করেছেন। আজ বিকেলে সংসদের অধিবেশন শুরু হলেও জাতীয় পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের আলোকে এমপিরা কেউ সংসদে যাননি।

রওশন এরশাদপন্থী নেতারা জানিয়েছেন, রাজনীতিক কৌশল হিসেবে বেগম রওশন এরশাদ জাতীয় কাউন্সিল স্থগিত করেছেন। কাউন্সিল সম্পূর্ণ করার জন্য যে প্রস্তুতি আহ্বায়ক কমিটি করা হয়েছিল, সে কমিটিতেও শিগগির নেতৃত্বের পরিবর্তন আসবে। সদস্য সচিব গোলাম মসীহসহ গুরুত্বপূর্ণ দুই একটি পদে আসবে নতুন মুখ। সেই নতুন মুখে থাকবে জাতীয় পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য। সূত্র বলছে, বেগম রওশনপন্থী অংশের আহ্বায়ক কমিটির মধ্যে জি এম কাদেরের গুপ্তচর প্রবেশ করেছে। তারা গোপনীয় খবর জি এম কাদেরের কাছে ফাঁস করে দিতেন। এছাড়া আহ্বায়ক কমিটিতে যেসব নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বে জাতীয় পার্টির দলীয় এমপিরা রাজনীতি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। এতে ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলে ওই এমপিরা যোগদান থেকে বিরত থাকতে পারে। এসব নিয়েই রওশনপন্থী কমিটির মধ্যে দ্বিধা-দ্ব›দ্ব শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, রওশনপন্থীদের কয়েকজন বেগম রওশন এরশাদকে আগামী ২৬ নভেম্বর ডাকা জাতীয় কাউন্সিল আপাতত স্থগিত করার পরামর্শ দেন। তা না হলে জাতীয় সংসদ থেকে বিরোধী দলীয় নেতার পদটি তার হারাতে হতে পারে বলে তারা আশঙ্কার কথা জানান। এক্ষেত্রে দলীয় যেসব এমপি বেগম রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তারাও মুখ ফিরিয়ে নেবেন বলে শঙ্কা রয়েছে। আর এসব কারণেরওশন এরশাদ পিছু হটেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ