একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা এখান থেকে বাইরে বের হতে পারবেন না কেউ। বিষয়টি নিশ্চিত করতে ফের কঠোর হওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহামারি করোনা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ আরও উত্তর-পশ্চিমে এগিয়ে আসায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্কতার মাত্রা বাড়িয়ে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড়টি মোটামুটি ঘণ্টায় ৬ কিলোমিটার
দুর্নীতি ও স্বজনপ্রীতি উন্নয়নকে মারাত্মক বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির ঘোষণা দিয়ে মেয়র
করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য। তিনি হলেন কনস্টবল মো. নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন। এ
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগীর সংখ্যা শনাক্তের চেয়ে ৪০ গুণ বেশি বলে মনে করছেন ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এর অন্যতম উপদেষ্টা ডা. মুশতাক হোসেন। একটি বেসরকারি টেলিভিশনের
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবার ঈদেও কারাবন্দীদের সঙ্গে তাদের স্বজনের সাক্ষাতের সুযোগ মিলছে না। মোবাইল ফোনেই বন্দীদের সঙ্গে স্বজনরা শুভেচ্ছা বিনিময় করবেন। প্রতিবছর ঈদের সময় বন্দীদের সঙ্গে তার স্বজনরা সাক্ষাত করতে
জুনের শুরু থেকে উঠিয়ে নেওয়া হতে পারে চলমান লকডাউন পরিস্থিতি ও সাধারণ ছুটি। ঈদ পর্যন্ত করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস
করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের অধস্তন (নিম্ন) আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানি চলছে। গত তিন দিনে ভার্চুয়াল আদালতে মোট ২ হাজার ৯৭৮ আসামির জামিন দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে মৃত্যু সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ২২০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। খবর ওয়ার্ল্ডওমিটারের। চীনের
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত
ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে এবারের ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী শরিয়তে ঈদগাহ
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১০৪১ জন। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছে সরকার। তালিকাভুক্তদের মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের
বাংলাদেশে স্বাস্থ্য সেবা গ্রহণ আরও কমে গেলে আগামী ছয় মাসে কোভিড-১৯ মহামারির পরোক্ষ প্রভাবে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পাঁচ বছরের কম বয়সী অতিরিক্ত ২৮ হাজার শিশুর মৃত্যু হতে পারে। এছাড়া
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় করোনাভাইরাস পরীক্ষা এবং লোকজনকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দাঙ্গায় জড়িয়েছে হিন্দু ও মুসলমান সম্প্রদায়। এ সময় দোকান, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমাবাজি করা হয়েছে। বিবিসি
করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে সরকার। এছাড়াও ঈদে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশের কথাও রয়েছে। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ