1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাছের বাজারে চড়া দাম, অপরিবর্তিত গরুর মাংস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ am

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার বেশি। অন্যদিকে গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৮০০ টাকা। ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি দরে। চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজি। কাতলা মাছের দাম ৩০০ টাকা থেকে শুরু করে আকারভেদে ৫০০ টাকা পর্যন্ত।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, দেশি শিং ১ হাজার এবং সাগরের পাঙ্গাস ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বাড়লে বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়, যা ব্যবসায়ীদের জন্যও সমস্যার।

মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, ৬০০ টাকা কেজি দরে শোল মাছ কিনেছেন। দাম আগের মতোই রয়েছে। পাশাপাশি ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কিছুটা কম।

এদিকে মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

মাংস বিক্রেতা মো. লিটন বলেন, মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ