1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
সিনহা হত্যা

পুলিশের করা মামলার ৩ সাক্ষী জেলে, রিমান্ড শুনানি কাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৯:৫০ pm

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা ৩ জনই পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করে। ধৃত তিনজনের ১০ দিনের রিমাণ্ড আবেদন করে র‌্যাব।

আদালত র‌্যাবের আবেদন আমলে নিয়ে তিনজনকে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। একই আদেশে রিমাণ্ডের আবেদন শুনানীর জন্য কাল দিন ধার্য্য করেন।

র‌্যাব সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার ভোররাতে সাবেক মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃতরা হলো টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মারিশবনিয়া গ্রামের নুরুল আমিন, আয়াস উদ্দিন ও নিজাম উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

উল্লেখ্য, গত ৩১শে জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ৫ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ই আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্নসমর্পণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ