1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

স্বামীকে নিতে এসে বিমানবন্দরে দু’স্ত্রীর মারামারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ১০:৫৮ pm

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে কুয়েত থেকে দেশে ফিরেই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক প্রবাসী। মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীর দু’জনই তাকে বরণ করতে হাজির। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি!

এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া। আর সেটি থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ