1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৮:৩১ pm

মুক্তাগাছা (ময়মনসিংহ): ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮ নং দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জামাল উদ্দিন বাদশাসহ চারজনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা।

গ্রেফতারকৃত অন্যরা হলেন—আব্দুর রশিদ মেম্বার, মিনহাজ এবং নুরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, “জনপ্রিয় এই নেতাদের সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।” তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, “যদি কোনো অভিযোগ থাকে, তবে তা স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রমাণ করতে হবে। অন্যথায় এ ধরনের গ্রেফতার গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে।”

এদিকে, গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় জনগণ দ্রুত পরিস্থিতি পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ