1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় আগুনে পুড়েছে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজস্ব বাড়াতে করপোরেট করহার কমানোর সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ইফতারিতে বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী পিয়েল গ্রেপ্তার নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

বেতন তুলতে যাওয়ার পথে শ্রমিককে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ১১:৩৮ am

কক্সবাজারের চকরিয়ায় এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. লোকমান (৩০)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। লোকমান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৪টার দিকে এলাকার মানুষ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শোনেন। এ সময় মুসল্লিরা মহাসড়কের দিকে তাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন। জানা গেছে, লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের স্ত্রী রিফা আকতার জানান, তার স্বামী লোকমান চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। বেতনের টাকা তুলতে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে শ্বশুরবাড়ি থেকে বের হয়। পরে সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন বলে শুনতে পাই।

তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ