1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক মুছতে প্রতিবাদে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:৫৫ pm

কুড়িগ্রামের রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক মুছে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রৌমারী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সাহার আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল কাদের এবং আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন।
বক্তারা বলেন, রৌমারী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল জনপদ। মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অধীন এ অঞ্চলটি স্বাধীনতার মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। রৌমারীর ঐতিহাসিক চানমারীতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ চানমারী মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি ও ইতিহাস বহন করে আসছে।

তাঁরা আরও বলেন, ঐতিহাসিক চানমারীর পাশে মুক্তিযুদ্ধ চলাকালে শহীদ হওয়া নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত একটি স্মৃতিফলক সংরক্ষণ করা হয়েছিল। সম্প্রতি দুর্বৃত্তরা প্রথমে ওই স্মৃতিফলকে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লেখে। পরে সাদা রং দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলে। এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মৃতিকে অবমাননা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক চানমারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক সংরক্ষণে প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন তাঁরা।

বক্তারা আরও দাবি জানান, অবিলম্বে মুছে ফেলা নামফলকটি আগের আদলে সংস্কার ও পুনঃস্থাপন করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ