1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:০৯ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ বিদ্যালয়কে রাজনীতির উর্দ্বে রেখে শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে নিজেদের অনেক উচ্চতায় এগিয়ে নিয়ে আগামীতে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করার আহবান জানিয়েছেন,অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এমপি।

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা প্রদান এবং ছাত্রীদের নামাজ খানা ও নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,বিএনপি সরকার সব সময়ই শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে থাকে সেজন্যই এবারের বাজেটে বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বলেছিলেন জাতিকে যদি শিক্ষিত করতে না পাড়ি তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। গ্রাম পর্যায়ে মেয়েরা শিক্ষার প্রসারে এগিয়ে আসছে। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের বিনামূল্যে লেখাপড়া ও উপবৃত্তির বিষয়ে প্রস্তাব করেছিলেন বলেই স্কুলগুলোতে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশী দেখা যায়।
বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকালে অনুষ্টিত অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরিফুল হাসান আরিফের সভাপতিত্বে এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা প্রদান এবং ছাত্রীদের নামাজ খানা ও নতুন ভবন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি নেতা বজলুর রহমান পাঠান,এস এম মনিরুজ্জামান দুদু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯নং চল্লিশা ইউনিয়ন শাখার মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ম্যানেজিং কমিটি আঞ্জুমান আরা হাছান।

মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আজহারুল ইসলামের সার্বিক তত্বাবধানে সিনিয়র শিক্ষক মুহাম্মদ খায়রুল আমীনের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ