1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অলিগলিতে পানি, বিপাকে নগরজীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬ ১২:৩৪ pm

টানা অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া এই ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের অলিগলি-সবখানেই এখন থৈ থৈ পানি। বিশেষ করে অলিগলিতে জমে থাকা পানি না সরায় চরম বিপাকে পড়েছেন নগরবাসী। এই দুর্ভোগের মধ্যেই কাপড়ের মায়া ত্যাগ করে, ভিজেপুড়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে কর্মজীবীদের। ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং স্থগিত করা হয়েছে পরীক্ষাও।

রোববার (১২ জুলাই) সকালে শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রী এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ স্থানে হাঁটুপানি জমে রয়েছে। এমনকি অনেক বাসার নিচতলায় পানি ঢুকে পড়ায় মূল রাস্তায় আসাই অসম্ভব হয়ে পড়েছে। মধ্যবাড্ডার ময়নারবাগ এলাকার অলিগলিতে জমে থাকা নোংরা পানি মাড়িয়েই চলতে হচ্ছে মানুষকে। ব্যাংকার থেকে শুরু করে করপোরেট কর্মকর্তা—সবাইকে পোশাক নষ্ট হওয়ার ঝুঁকি নিয়ে অফিসে রওনা হতে হচ্ছে।

সবচেয়ে বেশি বিপত্তিতে পড়েছেন নারী ও অফিসগামী সাধারণ মানুষ। দীর্ঘ সময় বাসার নিচে দাঁড়িয়েও রিকশা না পেয়ে বাধ্য হয়ে নোংরা পানিতে নেমে পথ চলতে দেখা গেছে অনেককে। সময়মতো অফিসে পৌঁছানোর তাড়ায় ছাতা মাথায় কিংবা পলিথিনে নিজেকে মুড়িয়ে কাকভেজা হয়ে গন্তব্যে ছুটছেন চাকরিজীবীরা। বাড্ডার আদর্শনগর, পোস্ট অফিস গলি, শাহজাদপুর বাঁশতলা ও রামপুরার উলন রোডের জলাবদ্ধতা যেন স্থায়ী রূপ নিয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টি দুপুরের পরও থেমে থেমে অব্যাহত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকার পাশাপাশি আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দুর্ভোগের এই মেঘ কবে কাটবে, সেই উত্তর জানা নেই জলমগ্ন নগরবাসীর।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ