1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গ্যাস সংকট কাটাতে সরকারের উদ্যোগ, শিল্প খাতে বাড়বে উৎপাদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:৫৬ pm

দেশের শিল্পকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে শিল্প খাত আরও গতিশীল হবে এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস’ উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরির হার প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। একই সময়ে গ্যাসের ঘাটতির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারেনি। এর প্রভাব দেশের অর্থনীতি ও আয় বৈষম্যের ওপরও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিদ্যমান বিসিক শিল্পনগরীর পাশাপাশি নতুন শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উদ্যোক্তারা উন্নত শিল্প অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা পান।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, দেশের মোট অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। এ খাতকে অর্থনীতির প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ ও গতিশীলতা বাড়লে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিও আরও শক্তিশালী হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ