1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:০৬ am

বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া জোড়া ভূমিকম্পের পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানী কারাকাসসহ অন্যান্য শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ এবং ১ হাজার ৫ শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারোদোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ভেনেজুয়েলার স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

বুধবারের ভূমিকম্পকে ভেনেজুয়েলার এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে সবচাইতে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির অজস্র ভবন, বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই জোড়া ভূমিকম্পে।

সরকারি প্রশাসনের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জামাদির অভাব থাকায় উদ্ধার তৎপরতায় কাঙিক্ষত গতি আনা যাচ্ছে না। উদ্ধার তৎপরতায় গতি না বাড়লে মৃতের সংখ্যা আরও বাড়বে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকাস এবং লা গুয়াইরা শহর। লা গুয়াইরার বাসিন্দা ড্যানি রিজো (৪৮) এএফপিকে জানান, তার এলাকায় একটি কিশোরী বাসভবনের ধ্বংস্তূপের তলায় আহত অবস্থায় আটকা পড়েছিল। মেয়েটি বেশ অনেক্ষণ বেঁচে ছিল এবং সজ্ঞানে ছিল। বেশ কিছু সময় মেয়েটি সাহায্যের জন্য আকুতিও জানিয়েছিল।

কিন্তু ভারী যন্ত্রপাতি না থাকায় উদ্ধারকারী দল তখনও এসে না পৌঁছানোতে মেয়েটিকে আর উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপের তলায় আটক অবস্থাতেই অবশেষে মৃত্যু হয়েছে অসহায় সেই মেয়েটির।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ