1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আলগারচরে পুলিশের মাদকবিরোধী অভিযান চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬ ৮:৫২ pm

পাবনা শহরে ছেলের সামনে বাবা হোসেন আলীকে (৫৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) আনুমানিক সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং মাদরাসাটির একজন স্টাফ ছিলেন।

নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হোসেন আলী।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলছে। হত্যার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ