1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিতে কমেছে সরবরাহ, বেড়েছে দাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৩ pm

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে কমেছে সবজির সরবরাহ। এর প্রভাব পড়েছে দামে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন, কেজি ১৪০ টাকা। আর তুলনামূলক কম দামে মিলছে পেঁপে, কেজি ৩০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ৮০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং ঢ্যাঁড়স ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা।
মালিবাগ বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় এবার প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে এসে বাড়তি দামেই সবজি কিনতে হচ্ছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে সবজির সরবরাহ কিছুটা কমেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। বর্তমানে বেগুনের দাম সবচেয়ে বেশি। তবে বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমে আসতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ