1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৫:৪৭ pm

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে।
অ্যাডভোকেট হেলাল আরও বলেন, গত ৫৪ বছর মানুষ সব দলের শাসন দেখেছে এখন ইসলামী শাসন দেখতে চাই, সব দলের শাসন শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
এছাড়া তিনি আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে।
বিশেষ অতিথি হিসেবে ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে দায়িত্বশীলদেরকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি—বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না।
চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, জামায়াতে ইসলামী ভোলা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম , জেলা সেক্রেটারি কাজী মাওঃ হারুন অর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওঃ মহিববুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেনকে জামায়াতের পক্ষ থেকে চরফ্যাশন পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
সম্মেলনে চরফ্যাশনের বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিনিধি ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ