1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীসহ গোলাম দস্তগীর গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব ফ্রিজ 

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:১৮ pm

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ফ্রিজ আদেশ হওয়া এসব সম্পদের মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা। এছাড়াও গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির উপ সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এসব আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি গাজীর বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি ফ্রিজ করা প্রয়োজন। এছাড়া তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

এর আগে, গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ