1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

লালমোহনের মহিউদ্দিন মাহি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬ ১০:১৬ pm

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি হলেন, দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তান মো. মহিউদ্দিন মাহি।

গত ৪ এপ্রিল ২০২৬ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি বলেন, দীর্ঘ একযুগ পর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুদীর্ঘকাল ধরে স্বাধীন বাংলাদেশের ছাত্রসমাজকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ দেড়যুগ রাজপথে আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে আসছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইকে, আমাকে মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করার জন্য। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সব ধরণের রাষ্ট্রীয়, সামাজিক উন্নয়নমূলক কাজে দেশবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ