1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বিজেপি অনৈতিক জয় পেয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১২:২৬ pm

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি এই জয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

গত ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় হিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ফলাফলে দেখা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা।

তৃণমূল কংগ্রেসের অনেক প্রার্থী হেরে গেছেন; পরাজিত এই প্রার্থীর তালিকায় আছে দলটির সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। নিজ কেন্দ্র ভবানীপুরে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি।

গতকাল সোমবার দুপুরে ভোটগণনা চলাকালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা। তার আসন ভবানীপুরের গণনা চলছিল এখানেই। মমতা গণনাকেন্দ্রে যাওয়ার কিছু সময় পর শুভেন্দুও সেখানে পৌঁছে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দু’জনেই ছিলেন সেখানে। তারপর সোমবার সন্ধ্যায় আচমকাই গণনা শেষ হওয়ার আগেই সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে যান মমতা।

গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বলেন, “আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুরোটা একতরফা। ধাক্কা দিয়েছে, মেরেছে। সিআরপিএফ-এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হল বিজেপি কমিশন।”

এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি তৃণমূল সভানেত্রীর। মমতা আরও বলেন, “এটা কী ধরনের জয়! এটা ইমমোরাল ভিক্ট্রি (অনৈতিক জয়)। মোরাল ভিক্ট্রি (নৈতিক জয়) নয়। পুরোটাই বেআইনি। জোর করে জিতেছে। লুট, লুট, লুট। আমরা ঘুরে দাঁড়াবই।”

এই প্রতিক্রিয়া জানিয়ে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা।

নির্বাচনে দলের এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কেন্দ্রে থাকা এই দলটির মধ্যম ও তৃণমূল পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি।

সূত্র : আনন্দবাজার



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ