1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১১:৪০ am

পবিত্র আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে এই মিছিল শুরু হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান থেকে এই শোক মিছিল শুরু হয়।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশকেই কালো পোশাক পরিধান করতে দেখা যায়। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়।

এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। মিছিলে অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদেরও দেখা গেছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা রয়েছেন।

তাজিয়া মিছিল যেসব রাস্তা দিয়ে যাবে সেসব রাস্তায়ও সাধারণ পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ