1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে BTSB’র আহ্বান: সবার জন্য সমতাভিত্তিক চিকিৎসা নিশ্চিতের তাগিদ আবাসন খাতকে আরো এগিয়ে নিতে চান জাগরণ প্যানেলের আলী হোসেন জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন নেত্রকোনায় অবৈধভাবে ডিজেল মজুদ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৩:০৮ pm

প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৫ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যেতে হবে। এতে করে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।

এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটযোগে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় তিনি মারা যান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ