
ভোলার চরফ্যাশনে দাখিল পরীক্ষার্থীর খাতায় প্রশ্নের উত্তর লিখে দেয়ার অপরাধে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে দাখিল আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ৭নং হলে দায়িত্বে থাকা এক শিক্ষককে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অপরাধে আটক করা হয়।
আটককৃত শিক্ষক হলেন উপজেলার কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার
মাও: হাবিব উল্লাহ মাহাবুব।
পরে তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মোওঃ মো. হাবিব উল্লাহ মাহবুব (৫২) চরফ্যাশন পৌরসভা ৯নং ওয়ার্ড, দক্ষিণ ফ্যাশন গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র।