1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সব উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৬:৫৭ pm

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, দেশের সব উপজেলায় ‘উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নিলুফার আনজুমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ২৩টি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের বিষয়ে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর ডিপিপি প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রথম পর্যায়ে ২৩টি উপজেলায় এবং পরবর্তী সময়ে দেশের সব উপজেলায় উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।

নাহিদ উজহার খান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরে পরিচালন খাতে প্রাপ্ত বাজেট ৪৩৬ কোটি ৭৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৬২ কোটি আট লাখ টাকাসহ মোট ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংশোধিত বাজেটে পরিচালন খাতে প্রাপ্ত ৪১৬ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকাসহ মোট ৭৬৪ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ