1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

মাত্র ৫০ দিনে ভ্যালেনসিয়া জাতের আলু তুলা সম্ভব: মাঠ দিবসে বক্তারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:৩৯ am

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: ডায়ামান্ড জাতের আলু অপেক্ষা ২৫-৩০ দিন আগে বাজার আনা যায় ভ্যালেনসিয়া জাতের আলু। বীজ রোপনের দিন থেকে মাত্র ৫০ দিনে এই ভ্যালেনসিয়া জাতের আলু তুলা যায় বলে জানান এসিআই সিড এর কর্মকর্তারা। মানিকগঞ্জের সিংগাইরে এসিআই বীজ আলুর মাঠ দিবসে তারা এ তথ্য জানান।

১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উত্তর মোসলেমাবাদ এলাকায় এই এসিআই বীজ আলুর মাঠ দিবস কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় কৃষকদের ভ্যালেনসিয়া আলু চাষের পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয় এবং আলু চাষে লাভবান হবার উপায় ও আলুর বীজসহ এসিআই সিড এর অন্যান্য বীজ নিয়ে বিশদ আলোচনা করা হয়।

ভ্যালেনসিয়া আলু বীজ নিয়ে আলোচনায় বক্তারা আরো বলেন, এসিআই সিড উন্নত বীজ নিয়ে কাজ করছে। ভ্যালেনসিয়া জাতের আলু চাষে পানি বা কোন সার দরকার হয়না। জমি প্রস্তুত করার সময় বীজ বপনের ৩ তিন পূর্বে প্রথমবার পরিমান মত সার দিলেই যথেষ্ট। আলু লাগানোর দিন থেকে মাত্র ৫০ দিনে এই আলু তুলে বাজারে বিক্রি করা যায়। তবে এটা ৮০-৯০ দিন পর্যন্তও রাখা যায়। ৫০ দিনের পর যত দিন যাবে আলুর আকার বড় হতে থাকবে বলে জানান।

তাই তারা ভ্যালেনসিয়া জাতের আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন। এছাড়া এসিআই সিড এর কাছে আরো অন্যান্য ভাল জাতের বীজ রয়েছে। যা থেকে অল্প দিনে অধিক ফসল ঘরে তুলা সম্ভব বলেও জানান এসিআই সিড এর কর্মকর্তাবৃন্দ।

এসিআই সিড এর বীজ আলু চাষে সফলতা পেয়ে বেজায় খুশি স্থানীয় কৃষক দুদু মিয়া। অনুষ্ঠানে সফল চাষী দুদু মিয়াকে এসিআই সিড কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।

সিঙ্গাইরের বিসমিল্লাহ্ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী প্রোপাইটার মো. চান মিয়া সভাপতিত্বে ও এসিআই সিড এর মার্কেটিং অফিসার মেহেদি হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এসিআই সিড এর সেলস ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসিআই সিড এর পোর্টফোলিও ম্যানেজার গোলাম মোস্তফা ও এরিয়া ম্যানেজার আব্দুল মোন্নাফ।

এ সময় অত্র এলাকার কৃষক মনোয়ার হোসেন, দুদু মিয়া, ইউসুফ আলী, মজিবর রহমান, নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ