1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে যুবদেলের মিছিলে বাঁধা গ্রেফতার ৬

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১০:২৫ pm

গ্রেফতার, পুলিশী বাঁধা ও মিছিলকারীদের উপর হামলার মধ্য দিয়ে শুক্রবার ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম হোসেন মুন্নার গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা যুবদল এই কর্মসুচির আয়োজন করে। জেলা বিএনপির এক খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে বিভিন্ন স্থনে পুলিশ বাঁধা প্রদান করে। অনেক স্থানে লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনাও ঘটে।

পুলিশ বিক্ষোভ মিছিল করার সময় জেলা যুবদলের সদস্য ইমরান হোসেন, সোহান, নাজমুল হোসেন, ইমরান, আরিফ ও ছাত্রদল নেতা ইব্রাহীম হোসেনকে আটক করে। এরমধ্যে চারজনকে আদালতে সোপর্দ করেছে।

পুলিশের বাঁদা সত্তেও ঝিনাইদহ শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় এলাকায় যুবদল সমাবেশ করে। এদিকে পুলিশী হামলা, গ্রেফতার ও মিছিল সমাবেশের মতো গনতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ। এক বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করার দিন শেষ হয়ে আসছে, হাসিনা সরকারও পালানোর পথ পাবে না। জনতার ঢেও আছড়ে পড়বে শীঘ্রই”।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ