
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৯৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ জুলাই রাতে জুম অ্যাপসের মাধ্যমে মাজহারুল ইসলাম মাজহারের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,সহ-সম্পাদক ডেইজী আদানী, মীর সরওয়ার আলী মুকুল,কাজী আনিছুর রহমান,শিক্ষার্থী রুপ সাদী প্রমুখ।
এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এন