1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টাঙ্গাইলে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ ৬:৩৭ pm

করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন। নজরুল ইসলামের ভাতিজা মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সালেংকাতে তার বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। যা গতকাল ছিলো ৩৬.১০ ভাগ। জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩৫টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৭০ জনে। এছাড়াও এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৭ জন। বিধি-নিষেধ চলমান থাকার পরও হাটবাজার ও শপিংমলগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।
অন্যদিকে, জেলা প্রশাসন আগামী রবিবার (২০ জুন )থেকে জেলা সদর উপজেলা, কালিহাতী ও মির্জাপুর উপজেলা লকডাউনের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি আগামীকাল আলোচনা করে এই সিদ্ধান্ত দিবেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ