
ভিন্নবার্তা প্রতিবেদক: ভাসানচরে রোহিঙ্গা পরিবারের মাঝে গ্যাস সিলিন্ডার বিতরণ কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি। প্রাথমিকভাবে সাড়ে ৪ হাজার পরিবারের জ্বালানি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ভাসানচরে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে কাতার চ্যারিটির রিলিফ টীম এই বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বলে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কাতার চ্যারিটির রিলিফ কো অর্ডিনেটর তানভীর এলাহি বলেন, ভাসানচরে রোহিঙ্গা পরিবারগুলোর মাঝে ইতোমধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এখন এলপিজি সিলিন্ডার বিতরণ কার্যক্রম চলছে। ৪ হাজার ৫৬২ পরিবারকে এই এলপিজি দেয়া হচ্ছে।
গত কয়েকমাসে ভাষানচরে কয়েকহাজার রোহিঙ্গা পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য বিতরণ করেছে কাতার চ্যারিটি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, লবন, চিনি, পেয়াজ, রসুন, আদা, মশলা, চিড়া, ডিম, ড্রাই ফিশ ও আলু।
রোহিঙ্গা সংকটের শুরু থেকেই কাতার চ্যারিটির রিলিফ কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জরুরী সহায়তার বাইরেও দেয়া হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও নিরাপদ খাবার পানি।
ভিন্নবার্তা ডটকম/এন