1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আদালত পরিচালনার দাবিতে নীলফামারীতে আইনজীবীদের মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ ১০:০২ am

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: স্বাস্থ্য বিধি মেনে আদালত পরিচালনার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন জেলার সকল আনইজীবী। মঙ্গলবার ৮জুন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে জেলা আইনজীবী সতিরি সাধারণ সম্পাদক আল ফারুক আব্দুল লতিফ, জেলা জজ আদালতের সাবেক পিপি ওবায়দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সজিব, ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আজাদ ও সদস্য মামুনুর রশিদ পাটোয়ারী বক্তব্য দেন।

মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। বক্তারা দাবী করেন, সরকারি নানা দফতর স্বাস্থ্য বিধি অনুসারে পরিচালিত হলেও বিচার বিভাগের কার্যক্রম ভার্চুয়ালে পরিচালিত হচ্ছে। এরফলে নানা সমস্যা তৈরি হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে আদালত পরিচালনার জন্য প্রধান বিচারপতির কাছে আহবান জানান বক্তারা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ