1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণেই বর্ষায় জলাবদ্ধতা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ৬:৪৪ pm

রাজধানীর যত্রতত্র উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। যে যার ইচ্ছেমতো ফেলছে বর্জ্য। আর এসব বর্জ্য কোননা কোনভাবে ড্রেনে চলে যাচ্ছে। যার ফলে দুই এক ঘণ্টা বৃষ্টি হলে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সম্প্রতি পুরান ঢাকার কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির কারণ খুঁজতে গিয়ে দেখা যায় সেখানে নর্দমাগুলো বর্জ্য দ্বারা বন্ধ ছিলো। যার ফলে বৃষ্টিতে তীব্র জলাবদ্ধাতার সৃষ্টি হয়। এভাবে বর্ষায় প্রতিটি এলাকার নর্দমায় বর্জ্য জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় আট হাজার টন বর্জ্য উৎপাদন হচ্ছে। আম কাঠাল মৌসুমে এর পরিমান আরো বাড়ে। এরমধ্যে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে দৈনিক প্রায় চার হাজার টন বর্জ্য জমা হয়। এরমধ্যে ডিএসসিসি তার নিজস্ব যানবাহন ও যন্ত্রপাতি দিয়ে সাড়ে ৩ হাজার টন বর্জ্য অপসারণ করছে। বাকিগুলো অপসারন করতে নানা ব্যাগ পেতে হয়। আর ডিএনসিসি এলাকায় একই অবস্থা দেখা গেছে। যার ফলে উন্মুক্ত স্থানে যত্রতত্র ফেলা বর্জ্য।

আর এসব যে কোনোভাবে ড্রেনে চলে যাচ্ছে। দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল অবস্থার কারণে ভোগান্তি যেন পিছু পাড়ছে না নগরবাসীর। এছাড়া, নগরীর সড়কের যত্রতত্র বর্জ্য ফেলায় একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে দুর্ভোগ বাড়ছে। সবমিলে বর্জ্য ব্যবস্থাপনায় চলছে চরম এক অরাজকতা। জানা গেছে, প্রতি বছর টানা দুই এক ঘণ্টা বৃষ্টি হলেই রাজধানী ডুবে যাচ্ছে। ফলে এ সমস্যা সমাধানে অধিকাংশ সড়কের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করেছিলো দুই সিটি। বেশির ভাগ সড়কে নতুন করে খুঁড়ে বসানো হয় বৃষ্টির পানি যাতায়াতের স্লাব। কিন্তু তাতেও লাভ হয়নি।

যার বাস্তব উদাহরণ গত মঙ্গলবার তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। অনুসন্ধানে এর প্রধান কারণ হিসেবে জানা গেছে, উম্মুক্ত স্থানে যখন তখন ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। আর তা নর্দমায় চলে যাচ্ছে। যার ফলে বৃষ্টির পানির প্রবাহিত হতে পারছে না। এতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ঢাকার জনসংখ্যা প্রায় ২ কোটি। বিশ্বব্যাংকের একটি সমীক্ষামতে, ঢাকা শহরে প্রতিদিন বর্জ্য জমা হচ্ছে প্রায় সাত হাজার মেট্রিক টন। এর মধ্যে গৃহস্থালি ও দোকান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টন ময়লা তৈরি হয়। রাজধানীর গুলশান, ফার্মগেট, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মগবাজার, পল্টন, পান্থপথ ও পুরান ঢাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দিন-দুপুরে ময়লবাহী ট্রাক বা ভ্যানে করে চলছে ময়লা পরিবহনের কাজ। কিন্তু নগরবাসীর দুর্ভোগের কারণে এসব ময়লা দিনের বেলা অপসারণ করা থেকে বিরত থাকতে হাইকোর্ট থেকে নির্দেশ রয়েছে। নগরবাসীর মতে, দিনের বেলা ময়লা অপসরাণ করা যাবে না বলে হাইকোর্টের নির্দেশ আছে। কিন্তু এ নির্দেশ অমান্য করে দিনের বেলায় এসব বর্জ্য অপসারণের কাজ করা হচ্ছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশন থেকে তেমন কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৭৫ জন প্রাইমারি বর্জ্য সংগ্রহ সেবাদানকারী (পিসিএসপি) নিয়োগ দেয়া হয়েছে। এসব নিয়োগপ্রাপ্তদের সুনির্দিষ্ট শর্তাবলী উল্লেখপূর্বক তাদেরকে নিবন্ধিত করা হবে এবং শর্ত ভঙ্গ করলে তাদের নিবন্ধন বাতিল করা হবে। এছাড়া, আগে যেমন দিনের বেলা যথন তখন পরিচ্ছন্নকর্মীরা বর্জ্য অপসারন করতো সে নিয়ম বাতিল করে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে সব বর্জ্য অপসারন করার নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে বর্জ্য সংগ্রহকারীরা বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত কন্টেইনার বা অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) নিয়ে যাবেন।

এছাড়া, এ ধরনের আরো একাধিক উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হবে বলে ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। তবে বাসাবাড়ি থেকে বিভিন্ন ধরনের বর্জ্য একসাথে না নিয়ে আলাদা করে নিলে তা কাজে লাগিয়ে প্লাস্টিক, কাগজ এমনকি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, বর্জ্য অব্যবস্থাপনার কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এতে কোন সন্দেহ নেই। আমরা আগামী বছরের মধ্যে ৩০টি কম্পেক্টি কিনব। যার মাধ্যমে আমরা বর্জ্যগুলো সরাসরি কেন্দ্রীয় ভাগাড়ে নিতে পারবো। আর কোনোভাবেই উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা যাবে না। কারণ এসব বর্জ্য নর্দমায় যায় এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি করে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড একটি করে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র থাকবে এবং সেখান থেকেই বর্জ্য অপসারিত হবে। এর মাধ্যমে আমরা ঢাকা শহরের উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলা বন্ধ হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ