1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেনাপোলে ভারতীয় ট্রাকচালকদের জন্য কঠোর নজরদারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ৬:৪১ pm

ভারতীয় ট্রাকচালকরা যাতে বন্দরের বাইরে আসতে না পারে সেজন্য পুলিশ তাদের ওপর কঠোর নজরদারি বাড়িয়েছে। ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধে ভারতফেরত যাত্রীদের মাস্ক, হ্যান্ড সেনিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল বেনাপোল বন্দরের পেসেঞ্জোর টার্মিনালে ভারতফেরত যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ, হ্যান্ড সেনিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কর্মসূচির উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।

জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে পোর্ট থানা পুলিশ বেনাপোল বন্দর এলাকায় জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংসহ ভারতীয় ট্রাক চালকদের বন্দরে বাইরে আসার ওপর নজরদারি বাড়ায় পুলিশ।

বেনাপোলে বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের মধ্যে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ভারত থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০ জন যাত্রী ফিরে এসেছে। আজ মঙ্গলবার ৫৬ হন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছে বলে ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব নিশ্চিত করেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার বিষয়টি নিশ্চিত করছে পুলিশ।’

সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওসি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ