1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ-অস্ট্রিয়া বিমান চলাচল চুক্তি সই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ২:০৪ pm

বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন চুক্তিতে সই করেন
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের জন্য একটি চুক্তি সই হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুই দেশের মধ্যে এই বিমান পরিসেবা চুক্তি (এএসএ) সই হয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এই চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে।

এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ