1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চীনের সঙ্গে কোনও জটিলতা তৈরি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১ ৫:৫২ pm

চীন ও যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা দ্রুত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীনের সঙ্গে কোনও জটিলতা তৈরি হয়নি।’

রবিবার (৬ জুন) রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে— সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

চীনের কাছ থেকে টিকা কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও জটিলতা তৈরি হয়নি। আমরা বলেছি, টিকা কিনতে চাই এবং তোমরা কোনও বাধা ছাড়াই যোগান দাও। চীন আমাদেরকে বলেছে, তারা কোনও বাধা ছাড়াই টিকা করবরাহ করবে।’

‘চীনের সঙ্গে উৎপাদনের বিস্তারিত বলতে পারবো না’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন— তাদের দেশ থেকে সরেজমিনে পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিনে দেখে বিষয়টি চূড়ান্ত করবে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ