1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ১১:১৩ am

ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩ জুন) নয় ঘণ্টা রাজধানীর পুরো রামপুরা ও বউবাজারসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরার বায়তুল মামুর জামে মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইনে ট্রায়াল শাটডাউন কাজের জন্য আজ বৃহস্পতিবার সকালে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা টাই ইন কাজের জন্য পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইস্কুল এলাকা, বউবাজার, আল মামুর জামে মসজিদ এলাকাসহ এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ