1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে : আইজিপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১ ৪:৩৫ pm

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক এবং সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাঁর চৌকস নির্দেশনায় করোনাসহ দেশের যেকোন পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী।

সোমবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে পুলিশ হেড কোয়ার্টার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁয় জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটির অত্যাধুনিক শপিংমলের আনুষ্ঠানিক উদ্বোধনে এসব কথা বলেন।

নওগাঁ শহরের বঙ্গাবাড়িয়া মহল্লায় আয়োজিত অনুষ্ঠানস্থলে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি মো. তৈয়ব উদ্দিন আহম্মেদ, পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম পিপিএম এবং নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।
এছাড়া অনুষ্ঠানে দেশের সকল পুলিশ সুপার, পুলিশ বাহিনীর সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, এখন পুলিশ বাহিনীর সকল সদস্য সম্মানজনক বেতন ভাতা পেয়ে থাকেন। দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার পুলিশের কল্যাণে বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে তেমনই এখন তাঁরই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ