
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে সব শিক্ষক-শিক্ষার্থীকে করোনার টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়গুলো।বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর আন্দোলনে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেয়া হোক, তারা ক্লাস-পরীক্ষার জন্য প্রস্তুত। অন্যদিকে সশরীরে এবং অনলাইনে পরীক্ষা নিতে পারবে বলে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ অবস্থায় করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ।
সোমবার (৩১ মে) দুপুর ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল এ সভায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হবে। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোভিড-১৯ বিষয়ক জাতীয় পারমর্শক কমিটির নেতৃবৃবন্দ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ নূর বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো দেয়ার জন্য আন্দোলন করছেন। অনলাইনে এবং সরাসরি পরীক্ষা নেয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। সেখান থেকে একটি সুপারিশ হয়তো শিক্ষা মন্ত্রণালয় কাছে পেশ করা হবে।’
এর আগে, গতকাল রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে জানিয়েছেন, আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কোভিড-৯ বিষয়ক জাতীয় পারমর্শক কমিটির একটি সভা আছে। সভায় আমরা আলোচনা করে দেখবো কত দ্রুত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করতে পারি।’
করোনাভাইরাস মধ্যে স্কুল-কলেজের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধই থাকছে বিশ্ববিদ্যালয়গুলো।
ভিন্নবার্তা ডটকম/এন