1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘যোগের ডাবল ডোজ নিয়েছি, করোনার টিকা লাগবে না’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১ ১:১০ pm

করোনা নিয়ে বক্তব্য দিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের যোগগুরু রামদেব। তিনি বলেছেন, যোগ ব্যায়ামের ডাবল ডোজ নিচ্ছেন, তার আর করোনার টিকা লাগবে না।

সোমবার ভারতে এক অনুষ্ঠানে রামদেব আরও বলেন, ভবিষ্যতে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে আয়ুর্বেদের। তিনি বলেন, আমি গত বেশ কয়েক দশক ধরে যোগের ডাবল ডোজ নিচ্ছি। এটাই আমার জন্য যথেষ্ট। আমার করোনা টিকার প্রয়োজন নেই।

অ্যালোপ্যাথি চিকিৎসার সমালোচনা করে রামদেব বলেন, গত ১৫ মাস ধরে এত যে মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন, তা ঠেকাতে ব্যর্থ অ্যালোপ্যাথি। যা প্রমাণ করে যে অ্যালোপ্যাথি পূর্ণাঙ্গ চিকিত্সা দিতে পারে না।

তিনি বলেন, ১০০ কোটি ভারতীয় এবং পরবর্তীতে গোটা বিশ্ব আয়ুর্বেদকে গ্রহণ করবেন ভবিষ্যতে। সমাজের একটি অংশ বর্তমানে ইচ্ছে করে আয়ুর্বেদকে তা উপেক্ষা করছে।

প্রসঙ্গত, সম্প্রতি রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে রামদেবকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। রামদেবকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছে। এছাড়া অন্য একটি ভিডিওতে করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু।

তার এসব বক্তৃতায় ক্ষুব্ধ হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ইতোমধ্যে আইএমএর পক্ষ থেকে যোগগুরুকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তার বক্তব্য়ের জন্য যোগগুরুকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ